শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন
মো. জহিরুল ইসলাম খান কবির, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ নাশকতা চালায় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
 
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। ওই ভবনটিতে মোট চারটি বুথ করার কথা ছিল। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে কক্ষের দুটি বেঞ্চ, ফ্যান ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পিছনের জানালা দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যারা এ ধরনের অপকর্ম করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা    ভোটকেন্দ্র    আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close