রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর সঙ্গে প্রচারণার অভিযোগে আরএমওর বিরুদ্ধে নোটিশ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থীর স‌ঙ্গে নির্বাচনি প্রচা‌রণায় অংশ নেওয়ার অ‌ভি‌যো‌গে কু‌ষ্টিয়া ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হো‌সেন ইমামকে কারণ দর্শানোর নোটিশ দি‌য়ে‌ছে নির্বাচনি অনুসন্ধান ও বিচা‌রিক কমিটি।
  
মঙ্গলবার (১০ ফেব্রুয়া‌রি) যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলাম কারণ দর্শানোর নো‌টি‌শ‌টি স্বাক্ষর ক‌রেন। 
 
নো‌টি‌শে আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়া‌রি) বি‌কাল ৩টায় হো‌সেন ইমাম‌কে কার্যাল‌য়ে স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে লি‌খিত ব্যাখ্যা প্রদা‌নের‌ নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। 
   
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় বিএন‌পি মনোনীত প্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন। গত রোববার (৮ ফেব্রুয়া‌রি) সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগ দাখিল করা হয়। 
 
নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রাথমিকভাবে নির্বাচনি আচরণবিধি এবং সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত তারিখ ও সময়ে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া নো‌টি‌শে নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।  

জান‌তে চাইলে আরএমও হো‌সেন ইমাম ব‌লেন, ‘বি‌ভিন্ন মাধ্যমে আমি জে‌নে‌ছি। কিন্তু এখন পর্যন্ত ‌নো‌টিশ হা‌তে পাইনি।’ 

এ বিষ‌য়ে বিএন‌পি প্রার্থী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন, ‘এক‌দিন আরএমওর এলাকায় গণসং‌যো‌গে গি‌য়ে‌ছিলাম। ওইদিন তার সা‌থে দেখা হ‌য়ে‌ছিল। এর বাইরে তি‌নি আমার প্রচারণায় অংশ নেন‌নি।’
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া    বিএনপি    আরএমও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close