শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল
আরিফুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঈদের সময়ের ভিড়কেও হার মানিয়েছে আজকের জনসমুদ্র। একটাই লক্ষ্য—নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় ফিরে আসা।
 
ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রেন ও অন্যান্য যানবাহনে করে ঈশ্বরগঞ্জে ফিরছেন হাজারো ভোটার। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভিড়ে সকাল থেকেই মহাসড়ক ও পরিবহন স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ঘিরে ঈশ্বরগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন এলাকায় তোরণ, পোস্টার ও ব্যানারে সাজানো হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো। ভোটকেন্দ্রগুলোতেও প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে প্রশাসন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তারা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন। 
 
অনেকেই জানান, ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। তাই সব কাজ ফেলে বাড়ি ফিরেছি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
 
সব মিলিয়ে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ নির্বাচনি পরিবেশকে করেছে প্রাণবন্ত ও উৎসবমুখর।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ    ময়মনসিংহ    জাতীয় সংসদ নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close