রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
দ্বি-মুখী হাড্ডাহাড্ডি লাড়াইয়ের সম্ভাবনা ভোটের ব্যালটে
লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ। এখন বিএনপি-জামায়াতের মধ্যে দ্বি-মুখী হাড্ডাহাড্ডি লাড়াইয়ের সম্ভাবনা ভোটের ব্যালটের মাধ্যমে। জাতীয় পার্টি, চরমোনাই ও স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা নয়জ ন হলেও ভোটের ব্যালটে মূল লড়াইটা চলবে বিএনপি ও জামায়াতের মধ্যে। 
   
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী নুরুজ্জামান। তারপর থেকে বিএনপির জন্য কখনও তেমন সুযোগ হয়নি এ আসন পুনরুদ্ধারের। তবে আবারও সুযোগ এসেছে বিএনপির জন্য, দীর্ঘ সময় ধরে হারানো এ আসন পুনরুদ্ধারের। আর এবারে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। তবে তার জন্য সহজ হবে না আসন পুনরুদ্ধারের পথ। কারণ অন্যদিকে রয়েছেন বাংলাদেশ  জামায়তে ইসলামী কেন্দ্রীয় কমিটির দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু।  
   
ভোটারদের জরিপ ও প্রচার-প্রচারণায় দেখা যায় উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্যালটে। কারণ হিসাবে দেখা যায় তারা দুই জনেই দুই দলের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন এবং তাদের স্ব স্ব দলে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। স্থানীয় নেতা কর্মীরাও তাদের যথেষ্ট মূল্যায়ন করেন।  
  
বিএনপি প্রার্থীর পক্ষে ধানের শীষ মার্কার প্রচারণায় গত রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় টিএন হাইস্কুল মাঠে এক বিশাল জনসভায় ব্যারিস্টার হাসান রাজিবের পক্ষে ভোটের প্রচারণায় যুক্ত হন প্রয়াত তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম। তিনি তার সন্তান সমতুল্য কঠোর পরিশ্রমী উল্লেখ করে ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের জন্য ভোটের প্রচারণা চালান ও ভোট চেয়ে বক্তব্য দেন।  
        
অন্যদিকে ঠিক তার কয়েক দিন আগে দাঁড়িপাল্লার নির্বাচনি জনসভায় তিস্তা ব্যারেজ হ্যালিপ্যাড মাঠে জামায়াত আমির ড. শফিকুল ইসলাম আনোয়ারুল ইসলাম রাজুর পক্ষে প্রচারণা চালান ও নিজ হাতে সুদৃশ্য কাঠের তৈরি দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন। জনসভাটি নীলফামারী ও লালমনিরহাট জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় সেখানে ঘটে লক্ষাধিক লোকের সমাগম।  জনসভাটি ছিল এ আসনের নির্বাচনি প্রচার-প্রচারণার সবচেয়ে বড় জামায়ত।  
 
এ আসনে পাটগ্রাম ও হাতীবান্ধা দুই উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। যার মধ্যে  নারী ভোটার ২ লাখ ৮৫২ জন, পুরুষ ভোটার ২ লাখ, ২ হাজার ৭০৭ জন, হিজড়া ভোটার ২ জন এবং মোট কেন্দ্র ১৩৬ টি।  
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলার সর্বাধিক জনপ্রিয় বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু হাতীবান্ধার স্থানীয় এসএস স্কুলের মাঠে এক বিশাল নির্বাচনি জনসভায় ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষে ভোটের প্রচারণা চালান ও গণসংযোগ করেন। 
 
অন্যদিকে সোমবার সকালে পাটগ্রাম উপজেলা সদরে হঠাৎ করে দেখা যায় নারী ভোটারদের আকৃষ্ট করার জন্য কয়েক হাজার মহিলাদের নিয়ে দাঁড়িপাল্লার মিছিল করে তাক লাগিয়ে দেয় এলাকাবাসীর মধ্যে। শুধু নারীদের এরকম মিছিল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সবমিলিয়ে এ আসনে বিএনপির ধানের শীষ ও জামায়াতের দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটের ব্যালটে। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট-১    বিএনপি    জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close