শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাজীপুরে দলীয় আদেশ অমান্য করায় জাসাস নেতা বহিষ্কার
শরিফ সিকদার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৮:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য আল-আমিন সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
  
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য ও সংগঠনের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ওপর বহিষ্কারের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে একই বিষয়ে পৃথক এক আবেদনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু দলীয় উচ্চপর্যায়ে আল-আমিন সোহেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, সোহেল বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যার ফলে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সন্দেহজনক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তিনি দল থেকে তার সাংগঠনিক বহিষ্কারের অনুমোদন চান।

রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দলের শৃঙ্খলা রক্ষা আমাদের সবার সর্বোচ্চ দায়িত্ব। কিন্তু আল-আমিন সোহেল বারবার সংগঠনের নির্দেশনা উপেক্ষা করে এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা দলকে বিব্রত করেছে এবং মাঠের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। দলের স্বার্থ সুরক্ষায় তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর    জাসাস    বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close