মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাবনা-৩ আসন
শেষ মুহূর্তে ভোটের সমীকরণ বদল, এগিয়ে ধানের শীষ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে শেষ মুহূর্তে ভোটের চিত্র কিছুটা বদলে যাচ্ছে। আওয়ামী লীগ বিহীন এবারের নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হলেও ধীরে ধীরে ধানের শীষ প্রতীকের প্রার্থী কিছুটা এগিয়ে যাচ্ছেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তার বিপরীতে রয়েছেন বিএনপিরই বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, যিনি ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। ফলে বিএনপির ভোটব্যাংকে বিভক্তি দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে সুসংগঠিত ভোটব্যাংক নিয়ে নীরব শক্তিতে পরিণত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগার। 

ভোট বিশ্লেষকদের মতে, বিএনপির ভোট বিভক্ত হলে জামায়াত প্রার্থী সুবিধাজনক অবস্থানে যেতে পারেন।

ভোটার সংখ্যা ও নারী ভোটের গুরুত্ব : 

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৯৩৬, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৬২ এবং ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ৬ জন।

এবার নারী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপির মাঠপর্যায়ের সক্রিয়তা :

ইতোমধ্যে তিনটি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বড় অংশ ধানের শীষের পক্ষে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির মূলধারার ভোটাররা ধানের শীষের বিপক্ষে অবস্থান নেবেন না বলেই তাদের বিশ্বাস।

সম্প্রতি বিভিন্ন নির্বাচনি জনসভায় ব্যাপক জনসমাগম দেখা যাওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

স্থানীয়দের মতে, শেষ সময়ে জনসমর্থনের পাল্লা ধানের শীষের দিকে ঝুঁকছে।

চাটমোহরের ভোট বড় নিয়ামক :

এই আসনের তিন উপজেলার মধ্যে চাটমোহরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয় ভোটারদের অভিযোগ, প্রায় দুই যুগের বেশি সময় ধরে চাটমোহর থেকে নির্বাচিত সংসদ সদস্য না থাকায় এবার এখানকার জনগণ নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভোটের সমীকরণ বদলে দিতে পারেন।

আওয়ামী লীগের ভোটারদের বিভক্ত অবস্থান :

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা এবার তিন ভাগে বিভক্ত বলে জানা গেছে। কেউ দলীয় নির্দেশনা, কেউ ব্যক্তিগত স্বার্থ সুরক্ষা, আবার কেউ উন্নয়নের বিবেচনায় ভোটের সিদ্ধান্ত নিতে পারেন। ফলে শেষ মুহূর্তে ভোটের চিত্র আরও জটিল হয়ে উঠছে।

ত্রিমুখী লড়াই, তবে ধানের শীষের সম্ভাবনা বেশি : 

পাবনা-৩ আসনের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনই নিশ্চিত করে বলা কঠিন কে বিজয়ী হবেন। তবে অধিকাংশ ভোটারের ধারণা, শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থীই তুলনামূলক এগিয়ে থাকবেন।

সব মিলিয়ে পাবনা-৩ আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ মুহূর্তে ধানের শীষের বিজয়ের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন ভোটারদের বড় অংশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সমীকরণ   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close