রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
বিএনপি-জামায়াত সংঘর্ষে ছেলের ওপর হামলার খবর শুনে মায়ের মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৯:২২ পিএম
বগুড়া প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বগুড়া প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদ একটি চোখ হারিয়েছেন। এদিকে ছেলের ওপর বর্বরোচিত হামলার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা মাজেদা বেগম। 
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট কেনার সময় দুইজনকে আটক করে বিএনপি নেতা-কর্মীরা। পরে রাত ১২টার দিকে জামায়াতের কর্মী-সমর্থকেরা অর্ধশতাধিক মোটরসাইকেলে করে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। এতে ভাঙচুর হয় এবং সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।
 
এ ঘটনায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়। গুরুতর আহত মাসুদ রানাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতা-কর্মীরাই তাদের কর্মীদের ওপর হামলা করেছে। তিনি সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া    নন্দীগ্রাম    বিএনপি    জামায়াতে ইসলামী    সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close