মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লায় নির্বাচনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর মহড়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতিমূলক জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এষ্টেট মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় নির্বাচনকালীন একটি সম্ভাব্য সংকট পরিস্থিতি উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়—১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের দিনে সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ একটি ভোটকেন্দ্রে দুইটি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব যৌথভাবে দায়িত্ব পালন করে। এ সময় সন্ত্রাসী হামলায় কয়েকজন ভোটার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসার আহত হন।

পরিস্থিতির অবনতি ঘটলে বেসামরিক প্রশাসনের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে একটি সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হলে ডিভিশন রিজার্ভ ফোর্স থেকে আর্মার্ড পার্সোন্যাল ক্যারিয়ার (এপিসি) এবং হেলিকপ্টারের মাধ্যমে অতিরিক্ত সেনাসদস্য দ্রুত মোতায়েন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী, সমন্বিত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই ভোটকেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।

এটি ছিল নির্বাচনি মোতায়েনের অংশ হিসেবে আয়োজিত একটি প্রস্তুতিমূলক জরুরি প্রতিক্রিয়া মহড়া, যা ৩৩ পদাতিক ডিভিশন কর্তৃক ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পর্যায়ক্রমে নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। এই মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট ফরমেশন ও ইউনিটসমূহের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, সমন্বিত কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বাস্তবভিত্তিকভাবে যাচাই করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সারাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় মোতায়েন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আজ পরিচালিত এই মহড়া সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ।

মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close