মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : ভালুকার স্বতন্ত্র প্রার্থী
মো. আল-আমিন, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। 
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, ‘ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থকরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তার নেতাকর্মীদের ওপর হামলা, মারধর, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। অনেক জায়গায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং কোথাও কোথাও অর্থের লোভ দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।’

তিনি দাবি করেন, ‘এসব কারণে ভালুকা উপজেলায় এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। মাঠে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি থাকলেও সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবৈধ অস্ত্রধারীরা গ্রামে গ্রামে ঘুরে হুমকি দিচ্ছে এবং গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।’

তবে এসব প্রতিকূলতার মাঝেও আশাবাদ ব্যক্ত করে মোর্শেদ আলম বলেন, ‘ভালুকায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার সামনে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদ প্রকাশ করেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ভালুকা    স্বতন্ত্র প্রার্থী    ময়মনসিংহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close