সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাইফুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট ফজলুল হক বাচ্চু এ অভিযোগ করেন।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে তিনি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ আল রনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি দায়িত্বে থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন গত ২২ জানুয়ারি থেকে টাঙ্গাইল–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে আসছেন।
  
সর্বশেষ গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সখীপুর উপজেলার হতেয়া উত্তরপাড়া এলাকায় আবদুর রশিদের বাড়িতে আয়োজিত ওরস মাহফিলে মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান তিনি। যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অভিযোগে।
 
অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করিনি। অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ আল রনী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সখীপুর    টাঙ্গাইল    উপসচিব    আচরণবিধি লঙ্ঘন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close