সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
পাবনায় ২৬৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পাবনার ৫টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৯টি, আর সাধারণ ভোটকেন্দ্র ৪৩৩টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৮টি আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯১টি। পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 

জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যমতে, পাবনা জেলায় ভোটগ্রহণে নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১ জন, সেনাবাহিনী ১২০০ জন, পুলিশ ২৩০০ জন, র‍‍্যাব ১২০ জন, আনসার ৯ হাজার ১২৬ জন মোতায়েন থাকবে। 

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবেন। তার মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী। ভোটকেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি, র‍‍্যাব টহল থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন। এ ছাড়া সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। সবমিলিয়ে আমরা একটা সুন্দর ও নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন পাবনাবাসীকে উপহার দিতে চাই। পাবনার ৫টি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন। নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ভোটকেন্দ্র   ঝুঁকিপূর্ণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close