শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেয়ের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় মেয়ের প্রেমের সম্পর্ককে স্বীকৃতি না দেওয়ায় মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে কিশোরী মেয়ের বিরুদ্ধে। 

শনিবার (৭ ফেব্রুয়ারী) রাত ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাংগাটিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত রহিমা বেগম (৩৫) ওই এলাকার লেপতোষকের ব্যবসায়ী বিল্লাল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় ১৭ বছর বয়সী সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ৭ বছর বয়সী ছেলে রাহাদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে- সুমাইয়া আক্তারের সঙ্গে একাধিক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মা রহিমা বেগম এসব সম্পর্কে বাধা দেন এবং মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দীর্ঘদিন ধরে মা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। 

ঘটনার দিন এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুমাইয়া আক্তার বঁটি (দা) দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মেয়ে   মা   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close