শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
হাটহাজারী থেকে অজ্ঞাত লাশের খন্ডিতাংশ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়াডস্থ পূর্ব শিকারপুর গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, উল্লেখিত ওয়ার্ড এলাকার সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে একটি লাশের খন্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে লাশের খণ্ডিত ১টি হাত ও ২টি পা পোড়া এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সুরতহাল রিপোর্ট তৈরী করা হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানায়, উদ্ধার করা মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে। লাশের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খন্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর এ প্রতিবেদককে মঙ্গলবার রাত ১০টার দিকে জানায়, আমি এলাকায় ছিলাম না তবে খবরটি শুনেছি।

জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানায়, লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  হাটহাজারী   লাশ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close