শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জেপি চেয়ারম্যানের উপদেষ্টাসহ ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান সরকার আতা ও তার অনুসারী জাতীয় পার্টির (এ) প্রায় ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ধানের শীষের পদপ্রার্থী ফারুক আলম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান সোহাগ, জেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক আরসাদুল কবির রাঙ্গা প্রমুখ।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  জেপি   বিএনপি   যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close