মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সড়কে নিহত দুই, ট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে সদরের ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই এলাকায় একটি ট্রাক এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদরের দাপুনিয়া এলাকায় নিহত ব্যক্তির নাম জসিম (৩২)। তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। তবে চুরখাই এলাকায় বাসচাপায় নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলেন, একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন জসিম। পারিবারিক কাজে শহরে গিয়েছিলেন। শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুমুদ লাল বলেন, “রাত সাড়ে ৮টার দিকে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সড়ক   নিহত   ট্রাক   বিক্ষুব্ধ জনতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close