মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী সদরে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
মোল্লা ফারুক হাসান, নীফামারী থেকে
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নীলফামারী-২ (সদর) আসনে ভোটকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যেখানে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। প্রার্থীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে জয়ের প্রত্যাশা।

এবারের নির্বাচনে ভোটাররা খুঁজছেন যোগ্য, সৎ ও উন্নয়নমুখী প্রার্থী, যিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং জনগণের আস্থা অর্জন করবেন। প্রার্থীরা আশা করছেন, জনগণের বিশাল সমর্থনের মাধ্যমে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের দায়িত্ব পালন করবেন।

এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফারুক আব্দুল লতীফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাছিবুল ইসলাম, খেলাফত মজলিসের মো. সরোয়ারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজুল ইসলাম।

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহরিন ইসলাম তুহিন ও জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলফারুক আব্দুল লতীফের মধ্যে।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নীলফামারী-২ (সদর) আসনটি গঠিত হয়েছে নীলফামারী সদর উপজেলা, এর আওতায় রয়েছে নীলফামারী পৌরসভা ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন—চওড়া বড়গাছা, গোড়গ্রাম, খোকশাবাড়ী, পলাশবাড়ী, টুপামারী, রামনগরসহ অন্যান্য ইউনিয়ন।

জেলা প্রশাসনের প্রত্যাশা, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নীলফামারী-২ (সদর) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

নীলফামারীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, এ আসনে মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৭৮৫। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৯২ হাজার ৭৫৩, পুরুষ ভোটার এক লাখ ৯৩ হাজার ৩০ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী সদর   নির্বাচনের উৎসবমুখর পরিবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close