সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
শেরপুর-২ আসনে পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১১:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি) তার পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের গাজীর খামার টেম্পুস্ট্যান্ড এলাকায় স্থাপিত প্রধান নির্বাচনি পরিচালনা কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মু. গোলাম কিবরিয়া অভিযোগ করেন, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে তাদের মনোনীত পোলিং এজেন্টদের ভোটের দিন দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বিরোধী পক্ষের লোকজন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। ইতোমধ্যে এমন পরিস্থিতিতে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নির্বাচনি বিধিনিষেধ অনুযায়ী মঙ্গলবার সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকার কথা থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানোর অভিযোগও করেন তিনি। উপজেলার একটি স্থানে তার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও উল্লেখ করেন।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনি পরিবেশ নষ্ট ও চলমান প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে দাবি করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর জেলা কর্মপরিষদের সদস্য মো. মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারি মো. শাহাদাত হোসেন (বিএসসি), নালিতাবাড়ী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আব্দুল করিম আকন্দ, সহসভাপতি মুফতি মো. আব্দুস সবুর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close