সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রামপালে ভোট ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রামপাল উপজেলায় আসন্ন নির্বাচনকে ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তামান্না ফেরদৌস। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুর রহমান এবং রামপাল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌস বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে মাঠপর্যায়ে টহল ও নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়াকড়ি নজর এবং অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রামপাল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মাঠপর্যায়ে পুলিশের প্রস্তুতির বিষয় তুলে ধরে জানান, নির্বাচনকালীন সময়ে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং মোবাইল টিম সক্রিয় থাকবে। যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রামপাল   ভোট   সমন্বিত নিরাপত্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close