শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নির্বাচনে যৌথবাহিনীর সদস্যদের সজাগ থাকতে হবে : বান্দরবান জোন কমান্ডার
কৌশিক দাশ,বান্দরবান
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সেনাবাহিনীর বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ বলেছেন, নির্বাচনি দায়িত্ব পালনে নিজের মর্যাদা, সততা, শৃঙ্খলা ও সেনাবাহিনীর ভাবমুর্তি অক্ষুণ রাখতে হবে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে পারে সেজন্য যৌথবাহিনীর প্রত্যেক সদস্যকে সজাগ থাকতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানে যৌথবাহিনী মোতায়েনের প্রাক্কালে এক ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

জোন কমান্ডার বলেন,পার্বত্য এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠী যাতে নিবিঘ্নে ও নিরাপদে ভোট প্রদান করতে পারে সেজন্য সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

এসময় তিনি যৌথবাহিনীর সকল সসদ্যকে নির্বাচনি দায়িত্ব পালনকালে কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতমুলক আচরণ, বক্তব্য ও কোনো অসাধু কমকান্ডে জড়িত না হওয়া, নিজের হাতে আইন তুলে না নেয়া, প্রতিশোধমুলক বক্তব্য বা আক্রোশ প্রদান না করার জন্য সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। 

তিনি কারো কাছ থেকে অনৈতিক কোনো সুবিধা গ্রহণ না করা এবং ধৈর্য্য সহকারে সকলকে নির্বাচনি এলাকায় দায়িত্ব পালনের আহ্বানও জানান।

ব্রিফিংয়ের পরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবের যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন এবং আবার একইস্থানে গিয়ে জমায়েত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   যৌথবাহিনী   জোন কমান্ডার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close