শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে শটগানসহ আটক ১
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে শটগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার দুর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। 

অভিযানে দেশীয় তৈরি ১টি শটগান, ৩ রাউন্ড গুলি, ৯টি দেশীয় দা এবং একটি দ্রুতগতির ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় নৌ-ডাকাত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

আটককৃতের নাম জামাল হোসেন (৪৪)। সে ভাসারচর গ্রামের শহীদ ঢালির ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে আটক জামাল হোসেন কুখ্যাত নৌ-ডাকাত ‘নয়ন-পিয়াস’ বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো।

গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। ইউনিয়নের চরচাষী, ভাসারচর এবং শিমুলিয়া গ্রামে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানাগুলোতে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​অভিযান চলাকালীন কুখ্যাত নৌ-ডাকাত ‘নয়ন-পিয়াস’ গ্রুপের সক্রিয় সদস্য আক্তার ও তার ছেলে রিয়াজের বাড়ির পানির ট্যাংকের পাশ থেকে দেশীয় তৈরি ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এছাড়া বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয় ৯টি দেশীয় দা। অভিযান চলাকালে নদীর ঘাট থেকে ডাকাত দলের ব্যবহৃত ১টি দ্রুতগতির ট্রলারও জব্দ করা হয়। অন্যদিকে অভিযানে ভাসারচর গ্রাম থেকে জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়। সে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সোর্স হিসেবে কাজ করতো।

এ বিষয়ে সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশব্যাপী সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গুয়াগাছিয়ায় অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদানের জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘এই ঘটনায় একজন আটক রয়েছে। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করার পর আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   যৌথবাহিনী   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close