রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
তাড়াশে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, সেনাবাহিনীর টহল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার, বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল থেকে কেন্দ্রভিত্তিক ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়।

ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ প্রয়োজনীয় সব উপকরণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া নাশকতা এড়াতে উপজেলার সড়কগুলোতে বিজিবি ও সেনাসদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি ভোটকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মহড়া দিচ্ছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   সেনাবাহিনী   টহল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close