শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রগুলোতে।

বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, মাইকে ঘোষণা দিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের ব্যালট পেপারসহ সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেই সরঞ্জাম বুঝে নিচ্ছেন কর্মকর্তারা। সরঞ্জাম বুঝে নিয়ে তারা রওনা দিচ্ছেন কেন্দ্রের উদ্দেশ্যে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। একটি কেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি সদস্য এবং কেন্দ্রভেদে ১-২ জন পুলিশ সদস্য ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সারা উপজেলায় টহল দেবেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আশা করি আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিয়ামতপু   ভোট   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close