সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
শেষ মুহুর্তের সমীকরণে যশোর-৬ আসনে এগিয়ে বিএনপি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম
বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ও অধ্যাপক মোক্তার আলী। ছবি: প্রতিনিধি

বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ও অধ্যাপক মোক্তার আলী। ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মাঠের প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশে এগিয়ে রয়েছে বিএনপি।

নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি মনোনীত আলহাজ্ব আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অধ্যাপক মোক্তার আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির জিএম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম (হাতপাখা) এবং আমার বাংলাদেশ পার্টির মাহমুদ হাসান (ঈগল)।

স্থানীয় সচেতন ভোটারদের মতে, অতীত নির্বাচনের ভোটের পরিসংখ্যান অনুযায়ী বিএনপি প্রার্থী এ আসনে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর-৬ আসনটি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ১৩৪ জন, নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ২৮৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন এবং পোস্টাল ভোটার ২ হাজার ৭৪০ জন। ৮১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অতীতের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কাজী এনামুল হক পান ১০ হাজার ৭৯০ ভোট। ২০০৮ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির আলহাজ্ব আবুল হোসেন আজাদ পান ১ লাখ ২২ হাজার ২৮৭ ভোট। 

সংশ্লিষ্টদের মতে, পূর্ববর্তী নির্বাচনের ভোটের ব্যবধান এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনায় এবারের নির্বাচনেও বিএনপি প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

এদিকে বিভিন্ন সময় এ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনটিতে ভোটের ফল ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close