শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কড়া নজরদারিতে নীলফামারী-২, ভোট দিতে গ্রামে ফিরেছেন ভোটাররা
মোল্লা ফারুক হাসান, নীলফামারী থেকে
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম
ছবি : মোল্লা ফারুক হাসান

ছবি : মোল্লা ফারুক হাসান

নীলফামারী-২ (সদর) আসনে নির্বাচন ঘিরে সড়কজুড়ে বিরাজ করছে সুনসান নীরবতা। ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তাই, বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে চলছে তল্লাশি কার্যক্রম।

সরকারি অফিস-আদালতের পাশাপাশি বেশিরভাগ শপিংমল ও মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। 

বেসরকারি চাকরিজীবী হামিদ সরদার (৪৫) বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়, তাই অনেকেই অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে বাইরে বের হচ্ছেন না। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কগুলো অনেকটাই যানজটমুক্ত।’

অন্যদিকে নীলফামারী উপজেলা সদর ও ইউনিয়ন এলাকায় দোকানপাটে মানুষের কোলাহল দেখা গেছে। স্থানীয় দোকানদার ও ঢাকা থেকে ভোট দিতে আসা ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৭ বছর পর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আশায় অনেকেই গ্রামে ফিরছেন।

ঢাকার শাহবাগে ফল বিক্রেতা নুরুল কবির (২৮) বলেন, ‘এর আগে কখনও পছন্দমত ভোট দিতে পারিনি। এবার মনে হচ্ছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব।’

এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনি কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে প্রস্তুত রয়েছে। জেলায় ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নজরদারিতে নীলফামারী-২   ভোট   গ্রাম   ভোটাররা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close