শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাইবান্ধা-৪ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-৪ আসনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে আসনটির ১৪২টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

এই আসনে এবার মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দলন ও দুইজন স্বতন্ত্র প্রার্থী। তবে নির্বাচনি মাঠে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার কথা বলছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী,র‍্যাব, ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে প্রশাসন।

এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।

সব মিলিয়ে গাইবান্ধা-৪ আসনের নির্বাচন ঘিরে উৎসাহ, উত্তেজনা ও প্রত্যাশার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা-৪ আসন   নির্বাচন   প্রস্তুতি সম্পন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close