রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

উপজেলার ৫৯টি ভোটকেন্দ্রের ৩৬৮টি কক্ষে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়ো হতে শুরু করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রিজাইডিং অফিসারসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা জড়ো হতে দেখা যায়।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই তারা নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়। এ সময় ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনি নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   নির্বাচন   জোরদার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close