শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
বিএনপি নিয়ে বায়তুল মোকাররম খতিবের নামে ভুয়া বক্তব্য প্রচার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ এর পরে বিএনপি সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী দল। আপনি জেনে শুনে একটি ইসলাম বিদ্বেষী দলের ভোট দিতে পারেন না এতে আপনার ইমান থাকবে না।’ 

বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ডিসেন্ট।

দ্য ডিসেন্ট আরও জানায়, প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, লাইভ টিভি নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ফটোকার্ডটি বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। ফটোকার্ডটির উপরের দিকে টিডি ডাকসু নামে একটি লোগো এবং তারিখ হিসেবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ লেখা হয়েছে। ফটোকার্ডটি জামায়াতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করতে দেখা গেছে।

তবে ফটোকার্ডটিতে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ কোন সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক বিএনপি ও আওয়ামী লীগকে উদ্ধৃত করে এমন কোনো মন্তব্য করেনি এবং দ্যা ডেইলি ডাকসুও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্যা ডেইলি ডাকসুু কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বায়তুর মোকাররম খতিব   ভুয়া বক্তব্য প্রচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close