মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুরে ৩টি আসনে পৌঁছে গেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বাকি আছে আর মাত্র একদিন। মাদারীপুরের ৫ টি উপজেলায় থেকে ৩শত ৮১ টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনি সকল সরঞ্জাম। ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ, তবে নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা। মাঠে নামছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার পর থেকে নির্বাচনি সকল সরঞ্জাম বিতরণ শুরু করে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টিকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে ও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্য করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটারনিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। 

জেলায় তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। মাদারীপুরের তিনটি আসনে মোট ৩শত ৮১ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১১ লক্ষ ৩৫ হাজার ৫শ ৮২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লক্ষ ৮৭ হাজার ৭শ ১২ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ লক্ষ ৪৭ হাজার ৮শ ৫৮ জন। 

এছাড়া আরও ১২ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে অধির আগ্রহে অপেক্ষা করছে ভোটাররা। সৎ যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান তারা। 

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার এবং ১০ জন লাঠিধারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। অন্যদিকে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।

এছাড়া পুরো জেলায় প্রায় ৬০০ জন সেনাসদস্য টহল ও নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় থাকবেন অতিরিক্ত ২০০ জন সেনা সদস্য। একই সঙ্গে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রায় অর্ধশত র‌্যাব সদস্য নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবেন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও নির্বাচনি দায়িত্বে থাকবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   নির্বাচনি সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close