মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
মাদারীপুরে তিনটি আসনে পৌঁছে গেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বাকি আছে আর মাত্র একদিন। মাদারীপুরের ৫টি উপজেলায় ৩৮১টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনি সকল সরঞ্জাম। ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ, নির্বাচনি নিরাপত্তা জোরদার, মাঠে নামছে সেনা, বিজিবি ও র‌্যাব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার পর থেকে নির্বাচনি সকল সরঞ্জাম বিতরণ শুরু করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, জেলায় মোট ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৫৭টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচনি উপহার দিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনি পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

জেলায় তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। মাদারীপুরের তিনটি আসনে মোট ৩৮১টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১১,৩৫,৫৮২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৮৭,৭১২ জন এবং নারী ভোটার ৫,৪৭,৮৫৮ জন। এছাড়া আরও ১২ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান তারা।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার এবং ১০ জন লাঠিধারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। অন্যদিকে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।

পুরো জেলায় প্রায় ৬০০ জন সেনাসদস্য টহল ও নির্বাচনি নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় থাকবেন অতিরিক্ত ২০০ জন সেনা সদস্য। একই সঙ্গে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রায় অর্ধশত র‌্যাব সদস্য নির্বাচনি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবেন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও নির্বাচনি দায়িত্বে থাকবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   ব্যালট   নির্বাচনি   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close