শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ঢাকা-২০ আসনে ১৪৭ কেন্দ্রে ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। ঢাকা-২০ আসনের ১৪৭টি কেন্দ্রে এসব সামগ্রী পাঠানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ১১টা থেকে নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। এ আসনের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৭টি ভোটকেন্দ্রে যাচ্ছে এসব সরঞ্জাম।

ঢাকা-২০ আসন ধামরাইয়ে মোট ভোটার ৩,৭৬,৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৭,৮৩৫ জন, মহিলা ভোটার ১,৮৮,৮০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে কেন্দ্র করে ৯ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, পুলিশের ১৫টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ৫টি স্ট্যান্ডবাই ফোর্স, র‍্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স এবং ১,৯১১ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।

এছাড়া মাঠে দায়িত্ব পালন করবেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা আসন   ব্যালট   নির্বাচন   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close