রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কু‌ষ্টিয়ার কুমারখালীতে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ‌্য বস্তু উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দি‌কে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুইটি ব‌্যাগ থে‌কে এগু‌লো উদ্ধার ক‌রেছে পুলিশ।
 
বাজা‌রের পা‌শেই বালিয়াকা‌ন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র অব‌স্থিত। এ ঘটনার পর থে‌কে এলাকায় আতঙ্ক বিরাজ কর‌ছে। 
ইতোমধ্যেই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন সেনাবা‌হিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

পু‌লি‌শের ধারনা, আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ ক‌রে‌ছে দুর্বৃত্তরা। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ককটেল সাদৃশ‌্য বস্তুগু‌লো‌কে উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চল‌ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কু‌ষ্টিয়া   কুমারখালী   ককটেল সাদৃশ্য বস্তু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close