শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আক্কেলপুরে কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগেই বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জয়পুরহাটের আক্কেলপুরে ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটের বিভিন্ন সরঞ্জাম বুঝে নিচ্ছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন।

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ—এই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে নারী-পুরুষসহ মোট ভোটার রয়েছেন ১,২৬,৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩,৩১৩ জন, মহিলা ভোটার ৬৩,৪৮১ জন এবং হিজড়া ভোটার ১ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আক্কেলপুর   কঠোর নিরাপত্তা   ভোটকেন্দ্র   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close