সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মানিকগঞ্জের তিন আসনের ৫১৫ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মোট ৫১৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব ভোটগ্রহণ সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসন কার্যক্রম গ্রহণ করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার রেজিস্টারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন। সরঞ্জাম গ্রহণ শেষে তারা নির্ধারিত নিরাপত্তা টিমের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে রওনা হচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের তিনটি আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   আসন   নির্বাচনি সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close