সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
দেশজুড়ে
শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে মেঘনায় ব্যাপক প্রস্তুতি
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

উপজেলার আটটি ইউনিয়নে মোট ৩৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অস্থায়ী ২৯টিসহ মোট ২২৩টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন; এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৬১৩ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৭২২ জন। 

নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সবকটি ৩৮টি ভোটকেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রতিটি কেন্দ্র থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে তা যাচাই করা যায়।

এছাড়াও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৮টি কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বিশেষ করে নদীবেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি দল দায়িত্ব পালন করবে। দুর্গম এলাকায় ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে নৌযানসহ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও প্রস্তুত রাখা হয়েছে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম মাঠে সক্রিয় থাকবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী সরঞ্জাম যথাযথভাবে বিতরণ করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close