শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রায়পুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে মাছ বাজার গলিতে বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিকস, খেলনা ও কার্পেটের দোকানসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—মফিজ বেপারী মুদি দোকান, আলী ভ্যারাইটিজ, আল আমিন ওয়েল মিল, দেলোয়ার স্টোর (চায়ের দোকান), নাহিদ স্টোর, ফয়সাল ইলেকট্রনিকস, তারেক রেক্সিন হাউস ও মাতাব্বর এন্টারপ্রাইজ। এছাড়া মাসুদ স্টোর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।”

প্রত্যক্ষদর্শী সিয়াম হোসেন বলেন, “আমরা তখন বাংলা বাজারে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে রায়পুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে।”

আরেক প্রত্যক্ষদর্শী ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় তরুণরা সর্বাত্মক সহযোগিতা করেন।

ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   অগ্নিকাণ্ড   দোকান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close