শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পাংশার সব কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় দুপুর ২টার মধ্যেই সব ভোটকেন্দ্রে পৌঁছে গেছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকাসহ নির্বাচনি সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে নির্বাচনি সরঞ্জাম গ্রহণ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যালট বাক্স, ব্যালট পেপার ও কেন্দ্রভিত্তিক ভোটার তালিকাসহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেন।

পরে আনসার ভিডিপি সদস্য ও পুলিশের নিরাপত্তায় গাড়িযোগে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাংশা উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১০০ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাংশা উপজেলায় দুপুর ২টার মধ্যেই সব ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা হবে। আশা করছি, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close