রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
কাউখালীর কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পিরোজপুর-২ আসনের কাউখালী উপজেলার নির্বাচনি সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

রাষ্ট্র সংস্কার ও রাজনীতির নতুন মেরুকরণের এ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ৬ জন দলীয় ও ১ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনের কাউখালী উপজেলার ৬৫,৫৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২,২৮৭ জন, নারী ভোটার ৩৩,২৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য উপজেলার ৩৩টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার-বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ। সড়ক-মহাসড়কসহ ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   কেন্দ্র   ব্যালট   পেপার   ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close