শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রংপুর-১ আসনের নির্বাচনি সরঞ্জাম বিতরণ, নিরাপত্তা জোরদার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  রংপুর-১ আসনের ১৩৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টা থেকে গঙ্গাচড়া উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের কাছেও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, অমোচনীয় কালি, সীলপ্যাড, সীলসহ নির্বাচন-সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রংপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close