শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সিলেটে বাসা থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে। শুধু ওই এলাকাতেই নয়, নগরের বিভিন্ন স্থানে এমন সরঞ্জাম থাকার তথ্য পেলে তা সরিয়ে ফেলা হচ্ছে বা থানায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী অন্যান্য উপকরণ রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট মহয়নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি তৈরি হয়েছে। 

তার অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বানচাল করতে কর্মী–সমর্থকদের দিয়ে এমন প্রস্তুতি নিতে পারেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিলেট   লাঠিসোঁটা   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close