শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ধামরাইয়ে মাটি খেকোদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার ডেমরান এলাকায় মাটি খেকোদের হামলার কারণে সরকারি সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে। এতে তিন ফসলী কৃষি জমি ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। ভুক্তভোগীরা ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কৃষক ও প্রকল্প কর্মকর্তারা জানান, শনিবার গভীর রাতে কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করে দুই ঘণ্টার মধ্যে দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করেন। হামলায় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন আহত হন, আর চালক আতাউর রহমানকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলার পর থেকে সেচ প্রকল্প বন্ধ রয়েছে।

প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক মোটর ঘরে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযুক্তরা হুমকি দিয়েছেন, অবৈধ মাটির কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকল্প চালানো যাবে না। ফলে সেচ বন্ধ থাকায় এলাকায় ধানসহ তিন ফসলী জমির ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, অবৈধভাবে মাটি কাটার কারণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে। সেচ বন্ধ থাকায় জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। হামলার ঘটনার পর প্রকল্প সংশ্লিষ্টরা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দ্রুত প্রকল্প চালু ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, প্রশাসন ঘটনার বিষয়ে অবগত। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা অবৈধ ভূমি দখল ও সেচ প্রকল্পে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   মাটি   হামলা   সরকারি সেচ   প্রকল্প বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close