সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর–জামালপুর মহাসড়কের নন্দীর বাজার শিমুলতলী এলাকায়।

নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের জুনিয়র ইনস্ট্রাকটর মো. রুকুনুজ্জামান রুকন (৩০) এবং মাহফুজা আক্তার (১৯)।

পুলিশ জানায়, দুপুরে শেরপুর সদরের নন্দীর বাজার এলাকায় জামালপুরের সরিষাবাড়ী থেকে আসা এক সিএনজি অটোরিকশার সাথে দ্রুতগতির মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে গিয়েছিলেন। বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে। শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। রুকন কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, তা ইতোমধ্যে সংগ্রহ করা হচ্ছে। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্য একজন কর্মকর্তা দায়িত্বে নিয়োগ দেওয়া হবে।

ইউএনও জানান, নির্বাচনি কাজে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   সড়ক দুর্ঘটনা   কর্মকর্তা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close