কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভোট নিয়ে শঙ্কিত সাধারণ ভোটাররা।
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে আটক জামায়েত নেতা হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকার যোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ কররে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণকালে স্থানী জনগণ তাকে আটক করে প্রশাসনকে অবহিত করে।
স্থানীয়দের দাবি, তার কাছ থেকে দুই বান্ডেল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ দুই লাখ টাকা। আটক ব্যক্তি সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালী। তিনি উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে।
জামায়েত নেতার আটককৃত টাকা
খবর পেয়ে উপজেলা ভুমি অফিসরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের বাহনকারী প্রাইভেট কার জব্দ করা হয় এবং গাড়ির চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, ঘটনাটি যেহেতু ম্যাজিস্ট্রেটের সংগঠিত না হওয়ায় আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে ব্যবস্থাগ্রহণের সুযোগ নেই। এটি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্যে আটক দেখিয়ে মুরাদনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনর (ভূমি) সাকিব হাসান খান বলেন, আমি যাওয়ার আগে এলাকাবাসী তাদের আটক করেছেন। পরবর্তীতে তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।