রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু, আহত ৩০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদিস্থ সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম (৩৫) রয়েছেন। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে।  

অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে ঢোকার সময় সামনে থেকে আরেকটি বাস চলে আসলে সেই গাড়িটিকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে চাপা পড়ে দুইজন নিহত হন। 

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   যাত্রীবাহী বাস উল্টে   মৃত্যু   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close