মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
নির্বাচনে নীলফামারীর চারটি আসনে প্রস্তুত ৫৬২ ভোটকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে ভোট গ্রহনের জন্য প্রস্তুত ৫৬২টি কেন্দ্র। বৃহস্পতিবার জেলার ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার ভোট প্রদান করবেন এসব কেন্দ্রে।

বুধবার এসব কেন্দ্রে ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম নিয়ে অবস্থান নিতে শুরু করেছে ভোট গ্রহনের কাজে নিয়োজিত কর্মকর্তারা। দুপুরের পর সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা গেছে বিভিন্ন যানবাহনে নির্বাচনী সরজ্ঞাম নিয়ে স্ব স্ব কেন্দ্রে ছুটতে দেখা গেছে কর্মকর্তাদের। জেলার আসন চারটিতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৭ জন প্রার্থী।

৫৬২ কেন্দ্রের মধ্যে ২৫৮ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ৭০টি। এসব ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

নীলফামারী-১ ( ডোমার-ডিমলা) আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি। এরমধ্যে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি এবং ডিমলা উপজেলায় ১০টি ইউনিয়নে রয়েছে ৮৪টি। ওই দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭২টি এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২০টি। আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬১০ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৬ হাজার ৮২৬, পুরুষ ২ লাখ ২৯ হাজার ৭৭৯, তৃতীয় লিঙ্গের ২জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন।

নীলফামারী-২ (সদর) আসনে কেন্দ্র সংখ্যা ১৩৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪২টি এবং অতিঝুঁকিপূর্ণ ১৫টি। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৭০ জন। এর মধ্যে নারী ১ লাখ ৯২ হাজার ২৩৭, পুরুষ ১ লাখ ৯০ হাজার ৭৩১, তৃতীয় লিঙ্গের ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে কেন্দ্র সংখ্যা ১০৫টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪২টি ও অতিঝুঁকিপূর্ণ ১৫টি। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটরসংখ্যা  ২ লাখ ৯২ হাজার ৭৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৭৯৯, পুরুষ ১ লাখ ৪৮ হাজার ২৭৭, তৃতীয় লিঙ্গের ১জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-ষৈয়দপুর) আসনে কেন্দ্র সংখ্যা ১৬৯টি। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি, সৈয়দপুর উপজেলায় ৯১টি। এ আসনে মোট ভোটারস্যংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭, পুরুষ ২ লাখ ২৪ হাজার ২১৭, তৃতীয় লিঙ্গের ৫ জন। আসনটিতে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন।

এবারে জেলার আসন চারটিতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও স্বতন্ত্র সহ মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার বলেন, ‘জেলার ৬ উপজেলার সংশ্লিষ্ঠ প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে আজ বুধবার বিকেলের মধ্যে ভোট গ্রহন সামগ্রী হস্তান্তর করা হয়ছে। তারা স্ব-স্ব কেন্দ্রের উদ্যেশ্যে রওয়ান হয়ে গেছেন।’

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিৎ করে জানান, ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   নীলফামারী   কেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close