সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
চৌদ্দগ্রামের সব কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১২৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। এতে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীল, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ মোট ৬৯ ধরনের সরঞ্জাম।

প্রিজাইডিং অফিসারদের কাছে সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। নির্বাচন কর্মকর্তারা জানান, সন্ধ্যার আগেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১২৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৯১ জন। নির্বাচনের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটরা ইতোমধ্যেই দায়িত্ব পালন শুরু করেছেন।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ব্যাটালিয়ন ও ৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি সার্বক্ষণিকভাবে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   নির্বাচন   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close