শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে ৩৮টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কালাইয়ে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালাই উপজেলার ৩৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়।

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীম আরার তত্ত্বাবধানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা ভোটের বিভিন্ন সরঞ্জাম গ্রহণ করছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপত্তা বাহিনী ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানিয়েছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছেন।

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ এই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ আসনে মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১,৬৪৪ জন, মহিলা ভোটার ৬৪,২৯৫ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close