মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
মৌলভীবাজারের চারটি আসনে পাঠানো হয়েছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারা দেশের মতো মৌলভীবাজারেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম জেলার চারটি আসনের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) জেলার বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলার ৪টি নির্বাচনি এলাকার ৫৫৪টি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এসব নির্বাচনি সামগ্রী পাঠানো হয়। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় কেন্দ্রভিত্তিক ভোটের সামগ্রী নিয়ে যাওয়া হয়।

সরজমিনে সংসদীয় আসনগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জাম গ্রহণে নির্দিষ্ট ভ্যানুতে আসা শুরু করেছেন। ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকাসহ নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গাড়িতে করে এসব সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তারা। সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, সকাল থেকে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়ে সন্ধ্যার আগেই সব কার্যক্রম শেষ হবে।

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

মৌলভীবাজার জেলায় ৫৫৪টি ভোট কেন্দ্র রয়েছে। ইতোমধ্যে সকল নির্বাচনি আসনের প্রতিটি কেন্দ্রে ভোট এবং গণভোটের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌছানো হয়েছে। নির্বাচনি মাঠে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি এলাকায় ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া বাড়তি নজরদারিতে রাখা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ব্যালট   নির্বাচনি   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close