সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
রাজশাহীতে দোকানপাট বন্ধ : রাস্তা ঘাট ফাঁকা, ভোট উৎসবের আমেজ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা সরকারি ছুটির সুযোগে রাজশাহীসহ পার্শ্ববর্তী এলাকায় উৎসবমুখর ভোটের পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই শহর ও গ্রামে মানুষজন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ও ভোট দিতে বাড়ি ফিরে ভিড় ও উত্তেজনার মধ্য দিয়ে দিনটি পার করছেন।

রাজশাহী নগরীর ধরমপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার সৌরভ হোসেন বলেন, ‘প্রায় এক বছর পর ঢাকাতে থেকে ছুটিতে রাজশাহীতে এসে ভোট দিতে পারছি। বাবা-মা ও বন্ধুদের সঙ্গে সময় কাটালাম, এলাকায় সবাই ভোট নিয়ে উৎসবমুখর আলোচনায় ব্যস্ত।’

কাঠমিস্ত্রি মো. আলম বলেন, ‘কারখানা বন্ধ করে ভোট দিতে এলাম। এবার সাধারণ মানুষের মাঝে আগ্রহ সত্যিই চোখে পড়ার মতো। দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

পাবনা জেলার দুর্জয় খান বলেন, ‘১৬ বছর ভোট দিতে পারিনি, এবারের ভোটে স্বচ্ছতা ও নিরাপত্তা থাকায় স্ত্রী তাসমিরা তাবাসসুম ও ছোট বোন মিস আনিসা আক্তারকে নিয়ে রাজশাহী নগরীর ভদ্রা এলাকার নিজ বাড়িতে এসেছি। সকাল বেলায় কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেব।’

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নগরীর দোকানপাট বন্ধ ও রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। চিরচেনা ব্যস্ত নগরী আজ তুলনামূলকভাবে নিরিবিলি হলেও পাড়া-মহল্লার চা দোকান ও রাস্তার মোড়গুলোতে হ্যাঁ-না ভোট নিয়ে নানা বিশ্লেষণ ও আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রভাব, প্রার্থী প্রতিক ও ভোটের পরিণতি নিয়ে বিভিন্ন মতামতও শোনা যাচ্ছে।

শিক্ষিত সচেতন ভোটাররা হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যাখ্যা করলেও অনেকেই ভুল ধারণা ও অটল ধাঁধার মত মতামতও ব্যক্ত করছেন। সর্বত্রই পূর্বে নিস্তব্ধ থাকা অনেক ভোটারের মুখে ভোট ও প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। বিশেষত নারী ও শিশুদের মধ্যেও ভোট উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় ও সময় চত্বরে সাধারণত সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপস্থিতি থাকলেও আজ বেশিরভাগ সময় রাস্তাঘাট শূন্যতার সাক্ষী হয়েছে।

এদিকে, দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার আনম বজলুর রশীদ বলেন, ‘এবারের ভোট অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে। প্রশাসন কোন পক্ষপাতিত্ব করছে না এবং কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীতে দোকানপাট বন্ধ   রাস্তা ঘাট ফাঁকা   ভোট উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close