রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ, চৌদ্দগ্রামে বিএনপির দুই নেতা আটক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে স্থানীয়রা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। 

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার। 

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছেন। স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দুইটি বান্ডেল জব্দ করা হয়। কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করা হয় এবং জব্দকৃত টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছে। যা নির্বাচন বিধি সম্মত নয়, আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন।’

মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলের স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি  মীমাংসা করা হয়। পরবর্তী আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোটার স্লিপ   টাকা বিতরণ   চৌদ্দগ্রামে বিএনপি নেতা আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close