মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
নীলফামারীর ৪টি আসনে প্রস্তুত ৫৬২ কেন্দ্র
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য প্রস্তুত ৫৬২টি কেন্দ্র। বৃহস্পতিবার জেলার ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার এসব কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এসব কেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম নিয়ে অবস্থান নিতে শুরু করেছে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা। দুপুরের পর সদর উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে বিভিন্ন যানবাহনে নির্বাচনি সরঞ্জাম নিয়ে স্ব-স্ব কেন্দ্রে ছুটতে দেখা গেছে কর্মকর্তাদের। জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী।

৫৬২ কেন্দ্রের মধ্যে ২৫৮টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ৭০টি। এসব ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি। এর মধ্যে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি এবং ডিমলা উপজেলায় ১০টি ইউনিয়নে ৮৪টি কেন্দ্র রয়েছে। ওই দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭২টি এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২০টি। আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬১০ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৬ হাজার ৮২৬, পুরুষ ২ লাখ ২৯ হাজার ৭৭৯, তৃতীয় লিঙ্গ ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন।

নীলফামারী-২ (সদর) আসনে কেন্দ্র সংখ্যা ১৩৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪২টি এবং অতি ঝুঁকিপূর্ণ ১৫টি। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৭০ জন। এর মধ্যে নারী ১ লাখ ৯২ হাজার ২৩৭, পুরুষ ১ লাখ ৯০ হাজার ৭৩১, তৃতীয় লিঙ্গ ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে কেন্দ্র সংখ্যা ১০৫টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪২টি এবং অতি ঝুঁকিপূর্ণ ১৫টি। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৭৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৭৯৯, পুরুষ ১ লাখ ৪৮ হাজার ২৭৭, তৃতীয় লিঙ্গ ১ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-ষৈয়দপুর) আসনে কেন্দ্র সংখ্যা ১৬৯টি। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি, সৈয়দপুর উপজেলায় ৯১টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭, পুরুষ ২ লাখ ২৪ হাজার ২১৭, তৃতীয় লিঙ্গ ৫ জন। আসনটিতে সৈয়দপুর উপজেলায় ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন।

এবার জেলার চারটি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার বলেন, “জেলার ৬ উপজেলার সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে আজ বিকেলের মধ্যে ভোটগ্রহণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। তারা স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ান হয়েছে।”

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিৎ করে জানান, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আসন   কেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close